বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন ফারজানা হক পিংকিং। শনিবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা।

ফারজানার সেঞ্চুরিতে ভর করে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪ রান বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

৭টি চারের সহায়তায় ১৬০ বল খেলে নিজের ইনিংসটি সাজান ফারজানা। এর আগে বাংলাদেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছিলেন রুমানা আহমেদ ও সালমা খাতুন। ফারজানার আগের সর্বোচ্চ রান ছিলো ৭১।

সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৪০ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা আনে ভারত।

আরও পড়ুন:

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে বুলাওয়ে ব্রেভসের জয়

৯১২৯ কোটির বিনিময়ে এমবাপ্পেকে রাখতে মরিয়া পিএসজি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ