শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ
advertisement
খেলাধুলা

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে বুলাওয়ে ব্রেভসের জয়

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন লিগে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার দুর্দান্ত এই বোলিংয়ে হারারে হ্যারিকেন্সের বিপক্ষে ৪৯ রানের ব্যবধানে অসাধারণ এক জয় পেয়েছে বুলাওয়ে ব্রেভস। ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

টস জিতেছিলো হারারে হ্যারিকেন এবং ব্যাট করার আমন্ত্রণ জানায় বুলাওয়ে ব্রেভসকে। ব্যাট করতে নেমে ঝড় তোলেন বুলাওয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ৩০ বলে তিনি করেন ৬১ রান। এছাড়া ১৮ রান করেন বেন ম্যাকডার্মট। ১২ রান করেন টিমিক্যান মারুমা। তাসকিন ৩ বল মোকাবেলা করে করেন ৪ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে বুলাওয়ে ব্রেভস সংগ্রহ করে ১২৮ রান। ব্রেন্ডন মাভুতা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন নান্দ্রে বার্গার এবং তিনোতেন্দা মাপোসা।

জবাব দিতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখোমুখি হয় হারারে হ্যারিকেন্স। তাসকিনের বলে শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান রবিন উথাপ্পা। এরপর ইয়ন মর্গ্যান আউট হয়ে যান মাত্র ৭ রান করে। উইকেট নেন তানাকা চিভাঙ্গা। সর্বোচ্চ ২২ রান করেন মোহাম্মদ নবি। ২০ রান করেন লুক জংউই। ১৫ রান করেন ইরফান পাঠান।

শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে হারারে হ্যারিকেন্স।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ