শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
advertisement
খেলাধুলা

ছেলে ও মেয়েদের প্রাইজমানি সমান করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক : নিজেদের যেকোন টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের সমান প্রাইজমানি দেয়ার ঘোষনা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনের এ সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

এই সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ন ঘটনা হিসেবে উল্লেখ করে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘খেলার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ন ঘটনা।’

তিনি আরও বলেন, ‘আমি আনন্দিত যে, আইসিসি বা বৈশ্বিক ইভেন্টে পুরুষ ও নারী ক্রিকেটাররা এখন থেকে সমানভাবে পুরস্কৃত হবে।’

তিনি আরো বলেন ‘২০১৭ সাল থেকে অর্থ পুরস্কারের বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি। এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।’

২০২২ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তন ৮ লাখ ডলার। মেয়েদের বিশ্বকাপের বেলায় এই অঙ্ক ছিল যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ।

আরও পড়ুন:

অবসর নিয়ে যা বললেন মেসি

ভারতকে ৫ বছর পর হারালো বাংলাদেশ নারী দল

শেষ ওভারে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

সর্বশেষ পাওয়া সংবাদ