শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
খেলাধুলা

রেকর্ডবুকে সাকিবের সামনে শুধুই জয়াসুরিয়া

স্পোর্টস ডেস্ক : বাঁ-হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে একা নন, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির সাথে যৌথভাবে এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। তালিকার শীর্ষে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া।

বুধবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে মাত্র ১৩ রানে ১ উইকেট নেন সাকিব। ম্যাচে ১ উইকেট নিয়ে বাংলাদেশের সাবেক বোলিং কোচ ভেট্টরির সহ-অবস্থানে পৌঁছেন সাকিব।

ওয়ানডে ক্যারিয়ারে ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট শিকার করেছেন ভেট্টরি। অন্য দিকে ২৩৫ ম্যাচে ভেট্টরির সমান ৩০৫ উইকেটের মালিক হন সাকিব। ৩০৫ উইকেট নিতে এক সময়ের বসের চেয়ে ৬০ ম্যাচ কম খেলেছেন সাকিব।

বাঁ-হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে উইকেট শিকারে সবার উপরে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। ৪৪৫ ম্যাচে ৩২৩ উইকেট শিকার করেন তিনি। জয়সুরিয়াকে টপকাতে আর ১৯ উইকেট প্রয়োজন সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভেট্টোরি অবসরে যাওয়ায়, জয়সুরিয়াকে টপকে যাবার সুযোগ রয়েছে সাকিবের।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ও বিশে^র নবম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৪শ উইকেট শিকারের মালিক হন সাকিব।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে যেভাবে কেনা যাবে বিশ্বকাপের টিকেট

আফগানদের উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ