শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
খেলাধুলা

বাংলাদেশ থেকে যেভাবে কেনা যাবে বিশ্বকাপের টিকেট

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবর মাসে ভারতের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বিশ্বকাপের সূচি প্রকাশের পর এবার জানা গেল বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচের টিকেট মূল্য। সাধারণত অনলাইনের মাধ্যমেই মেগা ইভেন্টগুলোর টিকেট সংগ্রহ করতে হয় বাংলাদেশিদের। তবে, এবার বাংলাদেশ থেকেই টিকেট কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

‘ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক’ নামের একটি প্রতিষ্টান আইসিসি মেগা ইভেন্টের টিকিটের দায়িত্ব পেয়েছে। স্বাভাবিকভাবেই ভারত প্রতিবেশী দেশ হওয়ায় বিশ্বকাপের টিকেট নিয়ে বাংলাদেশিদের বাড়তি আগ্রহ রয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে মিলবে বিভিন্ন ভেন্যুর তথ্য এবং ভ্রমণ সেবাও। টিকেট বিক্রির টাকা থেকে বাংলাদেশ সরকার রাজস্ব পাবে।

এই বিষয়ে ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের প্রধান নির্বাহী জহিরুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে ধারণা দেওয়া হয়েছে, তাতে পাঁচটি ক্যাটাগরিতে টিকিট মিলবে। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এ থেকে ই ক্যাটাগরি পর্যন্ত টিকেট বিক্রি করা হবে। আইসিসির টিকিটের চার্জ একটা আছে। এরপর আইসিসি বলেছে যেখানে খেলা হবে সেখানে একটা হোটেল বা বিমান টিকিটটা যোগ করতে হবে। সেই সঙ্গে আমাদের সার্ভিস চার্জ রয়েছে। এই কয়েকটি কম্পোনেন্ট মিলেই আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে।’

এছাড়া ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাজমুল হাসান বলেন, ‘ই-কমার্স ট্রান্সফরমার তৈরি করছি, যাতে করে বাংলাদেশসহ সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের মাধ্যমে টিকিটগুলো নিয়ে নিতে পারবে। আর তাদের টিকিটগুলো সেই অনুযায়ী আমরা বাংলাদেশসহ সব জায়গাতে ডিস্ট্রিবিউট করে দেব।’

বাংলাদেশের ম্যাচ তো বটেই, হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ টিকেটের চাহিদা বেশি থাকবে, তা অনুমেয়। প্রতিবেশী দেশে বিশ্বকাপ হওয়ায় ফাইনাল, সেমিফাইনালসহ অন্য ম্যাচেও দর্শক আগ্রহ থাকবে, ধারণা প্রতিষ্ঠানটির।

আরও পড়ুন:

আফগানদের উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

ভারতকে ৯৫ রানে অলআউট করার পরেও হারলো বাংলাদেশ

আমি মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে: সুনিল ছেত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ