শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
খেলাধুলা

১৬ জুলাই ইন্টার মিয়র হয়ে মাঠে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে এমনিতেই উজ্জীবিত হয়ে উঠেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকালের ক্লাবটি মেসিকে মাঠে নামানোর জন্য মুখিয়ে আছে। আগামী ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে মেসির মিয়ামির জার্সি গায়ে অভিষেক হবার কথা রয়েছে।

তার আগে ১৬ জুলাই নিজেদের ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে সমর্থকদের সাথে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দিবে মিয়ামি। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, ‘দ্য আনভেইল’।
ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি গত মাসে পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ করে মিয়ামিতে যাবার ঘোষনা দেন। ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেয়া মেসির সাথে এই ক্লাবের আরো যোগ দিয়েছেন তার সাবেক বার্সান সতীর্থ সার্জিও বুসকেটস। দুজনকেই একই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে নিয়ে আসবে মিয়ামি।

সম্প্রতি দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোকে।

মেজর লিগ সকার ও মেক্সিকান লিগের শীর্ষ কয়েকটি ক্লাবকে নিয়ে আয়োজিত নতুন টুর্নামেন্ট লিগস কাপের মাধ্যমে মেসির অভিষেক হতে যাচ্ছে। এখনো আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেননি মেসি। তাকে স্বাগত জানানোর দিনই চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন:

বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলংকা

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে

সর্বশেষ পাওয়া সংবাদ