শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
খেলাধুলা

বিশপের চোখে সর্বকালের দুই প্রিয় ব্যাটারের একজন তামিম

স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘অভিমানের’ অবসর ভেঙে শুক্রবার (৭ জুলাই) ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ২৮ ঘণ্টা পর আবারো ২২ গজে ফিরবেন বলে জানান তিনি।

তামিম ফিরে আসায় ভক্তদের পাশাপাশি স্বস্তি ফিরেছে সতীর্থদের ভেতরেও। এই উচ্ছ্বাস ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও।

সাবেক ক্যারিবীয় তারকা ক্রিকেটার ইয়ান বিশপ তামিমের ফেরায় বেশ উচ্ছ্বাসিত হয়েছেন।

টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বিশপ লেখেন, ‘আমি খুশি যে তামিম ইকবাল ফিরেছে। সে আমার কাছে বাংলাদেশের সর্বকালের দুই প্রিয় ব্যাটারের একজন।’

এর আগে, বৃহস্পতিবার (৬ জুলাই) হুট করেই সংবাদসম্মেলন করে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল খান। পরদিন শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফী বিন মোর্ত্তজা, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ তামিম ইকবালকে ডেকে নেন গণভবনে।

প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজের অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি বলেন, ‘আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার বাসায় আমন্ত্রণ করেছিলেন। উনার সঙ্গে আমি অনেকক্ষণ আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে। তো আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা অসম্ভব। সঙ্গে মাশরাফি ভাই, পাপন ভাই ইজ বিগ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই অবশ্য আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে, আমি যেন মেন্টালি ফ্রি হতে পারি। আমার যা করার আছে। দেড় মাস পর, ইনশাআল্লাহ আমি খেলব।’

অবসর ভেঙে ফিরলেও সহসাই ক্রিকেটে ফেরা হচ্ছে না তামিমের। আপাতত দেড় মাসের ছুটিতে থাকবেন বাঁহাতি এই ওপেনার। সবকিছু ঠিক থাকলে আসন্ন এশিয়া কাপের মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি।

কর্পোরেট সংবাদ/এ এইচ

সর্বশেষ পাওয়া সংবাদ