শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ক্রিকেট থেকে বিদায়ের পর দাবা খেলায় মনোযোগ দেবেন চাহাল

স্পোর্টস ডেস্ক : দুবাই স্পোর্টস কাউন্সিলের সহযোগিতায় চলছে গ্লোবাল চেজ লিগ। বিশ্বের প্রথম ফ্রাঞ্চাইজি লিগে এসজি আলপিন ওয়ারিয়র্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।

টুর্নামেন্ট দেখতে গিয়ে এই ক্রিকেটার বলেন, ক্রিকেটে তাকে ভালো খেলতে সহযোগিতা করেছে দাবা। ২১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

যুজবেন্দ্র চাহাল বলেন, ‘আমার প্রথম ভারতীয় জার্সি এসেছিল দাবার মাধ্যমে। এই খেলা আমাকে ধৈর্য্য ধরতে শিখিয়েছে। এছাড়াও আমার ক্রিকেটে উন্নতিতেও দাবা ভূমিকা রেখেছে।’

image-72

ক্রিকেট খেলায় কীভাবে দাবা ভূমিকা রেখেছে, সেটা জানিয়ে চাহালের ভাষ্য, ‘আপনি বল করে উইকেট পেতে পারেন। তবে উইকেট পাওয়ার ধৈর্য্যটা থাকতে হবে। সেটাই আমাকে শিখিয়েছে দাবা।’

ক্রিকেটের সঙ্গে দাবার মিল আছে জানিয়ে চাহাল বলেন, ‘ক্রিকেট আর দাবা প্রায় একই। ক্রিকেটে আপনি সতীর্থদের পরামর্শ নিতে পারেন। তবে দাবায় সেটা পারবেন না। দাবা ঠান্ডা মাথার খেলা। এটা প্রমাণ করে। আপনি কতটুকু ঠান্ডা থাকতে পারছেন এর উপর। এখানে অবশ্যই শান্ত ও লক্ষ্য ঠিক রাখতে হবে।’

ভারতীয় ক্রিকেট দল থেকে অবসরের পর দাবা নিয়ে মনোযোগী হতে চান চাহাল। তার আশা দাবা আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে হওয়া মানুষ এর সম্পর্কে আরও বেশি জানতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ