শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

জিম্বাবুয়ে আফ্রো টি-টেনে মরগ্যানসহ তারকার মিলনমেলা

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়েতে বসবে টি-টেন লিগের আসর। এই টুর্নামেন্টের আগে প্লেয়ার ড্রাফটের আগে অংশগ্রহণকারী পাঁচ দলের সামনে সুযোগ ছিল সরাসরি চুক্তিতে চারজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর। ওই সুযোগ কাজে লাগিয়ে দলগুলো বড় তারকাদের দলে ভিড়িয়েছে।

জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন লিগে নাম লেখানো ক্রিকেটারদের তালিকায় আছে ইয়ান মরগ্যান, এভিন লুইস, রবিন উত্থাপ্পা ও ইউসুফ পাঠানদের মতো বড় বড় তারকাদের নাম।

আগামী ২ জুলাই হারারেতে হবে এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। দলগুলো সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। যার মধ্যে জিম্বাবুয়ের ৬ জন ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।

এই প্লেয়ার ড্রাফটের আগে দলগুলোর সামনে সুযোগ ছিল সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়ানোর। সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। অংশগ্রহণকারী পাঁচ দল তাই চারজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।

প্রি ড্রাফট সাইনিং-

হারারে হ্যারিকেনস- ইয়ান মরগ্যান, ইভিন লুইস, শাহনেওয়া দাহানি, রবিন উথাপ্পা

কেপ টাউন স্যাম্প আর্মি- ভানুকা রাজাপাকসে, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, মহেশ থিকসানা,

ডারবান কালান্দার্স- আসিফ আলী, সিসান্ডা মাগালা, জর্জ লিন্ডে, হজরতউল্লাহ জাজাই।

জোবার্গ ব্যাফেলোস- ইউসুফ পাঠান, মুশফিকুর রেহমান, টম ব্যান্টন, নূর আহমেদ।

বুলাওয়ে ব্রেভস- সিকান্দার রাজা, অ্যাশটন টার্নার, টাইমাল মিলস, বেন ম্যাকডরমট।

আরও পড়ুন:

মহাকাশে উন্মোচিত ওয়ানডে বিশ্বকাপের ট্রফি, বাংলাদেশে আসবে ৭ আগস্ট

জিম্বাবুয়ের ইতিহাস গড়া জয়

সর্বশেষ পাওয়া সংবাদ