শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

জিম্বাবুয়ের ইতিহাস গড়া জয়

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনো বিভাগেই জিম্বাবুয়ের সঙ্গে পেরে উঠল না যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের শাসন করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চারশ রানের পাহাড় গড়ে শন উইলিয়ামসের দল।

জবাব দিতে নামা অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্র ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না সিকান্দার রাজারা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অল্পতেই গুঁটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের দেখা পায় জিম্বাবুয়ে।

সোমবার (২৬ জুন) হারারে স্পোর্টস ক্লাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শন উইলিয়ামস ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জবাবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামা যুক্তরাষ্ট্রকে বোলিংয়েও পর্যদুস্ত করেছে জিম্বাবুয়েইয়ানরা। ফলে যুক্তরাষ্ট্র ২৫.১ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট যায়। এতে ৩১৭ রানের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সুযোগ এলেও শেষ পর্যন্ত জয় পায় ৩০৪ রানে।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৩১৭ রানের ব্যবধানে জিতেছিল ভারত। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের ২৯০ রানের জয়কে নিচে নামিয়ে নিজেদের নাম স্বর্নাক্ষরে লেখাল শন উইলিয়ামসের দল।

নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ তো বটেই, জিম্বাবুয়ে প্রথমবার পার করল ৪০০ রানের ঘর। এর আগে তাদের সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৭ উইকেটে ৩৫১ রান। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে কেনিয়ার মাঠেই এই রান তোলে জিম্বাবুয়ে।

মাত্রই আগের ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্মৃতি এখনও তরতাজা জিম্বাবুইয়ানদের। এর মধ্যে আজ আবার এমন দিনের দেখা পাওয়া তাদের জন্য ভাগ্য বটে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন জিম্বাবুয়ের জয়লর্ড গুম্বি ও ইননোসেন্ট কাইয়া। ব্যক্তিগত ৩২ রান করে কাইয়া বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে ১৩১ বলে ১৬০ রান করেন গুম্বি ও শেন উইলিয়ামস জুটি। গুম্বি কিছুটা দেখেশুনে খেললেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে দলকে এগিয়ে নেন উইলিয়ামস।

তবে দলীয় ২১৬ রানের মাথায় ষ্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন গুম্বি। বিদায়ের আগে ১০৩ বলে ৫ চারে ৭৮ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর তৃতীয় উইকেটে সিকান্দার রাজা ও উইলিয়ামস জুটি মারমুখী ব্যাটিংয়ে ৪৫ বলে তোলেন ৮৮ রান। কিন্তু দলীয় ৩০৪ রানের মাথায় মারমুখী হয়ে ওঠা রাজা ২৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৮ রান করে সাজঘরে ফেরেন।

এরপর রায়ান বার্ল মাত্র ১৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে আউট হন। তবে মাত্র ৬৫ বলে সেঞ্চুরির দেখা পাওয়া উইলিয়ামস ক্যারিয়ার সেরা ১৭৪ রান করেন। ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও ৫ ছক্কায়। শেষদিকে মারুমানির অপরাজিত ১৮ ও ব্রাড ইভান্সের অপরাজিত ৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে নিজেদের ইতিহাসে রেকর্ড ৪০৮ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

বোলিংয়ে যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে অভিষেক পারাদকার ৯ ওভারে ৭৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। অন্যদিকে জেসি সিং ১০ ওভারে ৯৭ রান দিয়ে নেন ২টি উইকেট। নষ্টটুথ কেনজিগি ৬২ রানে পান ১ উইকেট।

সর্বশেষ পাওয়া সংবাদ