শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ; হংকংয়ে এসিসি নারী ইমার্জিং টিমস কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টি আইনে সেমিফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দল ৬ রানে হারিয়েছে পাকিস্তানকে।

সেমিফাইনালটি গতকাল হবার কথা ছিলো। কিন্তু বৃষ্টির কারনে আজ রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়। আজও বৃষ্টির কারনে প্রায় আড়াই ঘন্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য ৯ ওভারে নামিয়ে আনা হয়।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই সেমিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতায় ১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ছয় ব্যাটারের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি।

সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন রাবেয়া খান ও নাহিদা আকতার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২১ রান করে আউট হন নাহিদা। নাহিদার বিদায়ে নয় নম্বরে উইকেটে এসে ১টি ছক্কায় ২ বলে অপরাজিত ৬ রান করেন সুলতানা খাতুন। ২০ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া। এতে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানের পুঁিজ পায় বাংলাদেশ। পাকিস্তানের ফাতিমা সানা ৩ উইকেট নেন।

জবাবে ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান তুলে ভালো অবস্থায় ছিলো পাকিস্তান। পরের ৩ ওভারে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে চাপে পড়ে যায় পাকিস্তান। ৬ থেকে ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে তারা। এতে শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে পাকিস্তানের।

শেষ ওভারে বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার সানজিদা আকতার মেঘলা। নিজের প্রথম ওভারে ১৪ রান দিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মেঘলা। মাত্র ৬ রান দিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন তিনি। ৯ ওভারে ৪ উইকেটে ৫৩ রান করে ম্যাচ হারে পাকিস্তান। ২ ওভারে ২০ রানে উইকেটশূন্য থাকলেও দলের জয়ে বড় অবদান রাখেন মেঘলা। রাবেয়া ২টি, নাহিদা-মারুফা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।

রিজার্ভ ডেতে গড়ানো ভারত ও শ্রীলংকার মধ্যকার দিনের অন্য সেমিফাইনালের খেলা বৃষ্টির কারনে আজও সম্ভব হয়নি। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালের টিকিট পায় ভারত। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

সর্বশেষ পাওয়া সংবাদ