শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

জিম্বাবুয়ে-আফ্রো টি-টেনে পিএসএলের দল

স্পোর্টস ডেস্ক: আগামী ২০ জুলাই পর্দা উঠবে জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন লিগের। এই টুর্নামেন্টে দল কিনেছে পাকিস্তান সুপার লিগের ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্স। টুর্নামেন্টের ডারবান ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়েছে। টুর্নামেন্টে দলটির নাম হবে ডারবান কালান্দার্স। দলটির মালিকানায় থাকবেন পাকিস্তানের দুই ব্যবসায়ী আতিফ নাঈম রানা ও সামিন নাঈম রানা।

ডারবান কালান্দার্স ছাড়াও অংশ নিচ্ছে- হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। পাঁচ দলের এই টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হবে নিলাম। আগামী ২ জুলাই এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। ২০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগীতায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পিএসএল চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে অংশ নেওয়া বেশ খুশি। এই নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার নওয়াব সাজি উল মূলক বলেন, ‘পিএসএল চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে-আফ্রো টুর্নামেন্টে অংশ নেওয়ায় বেশ ভালো লাগছে। দীর্ঘদিন ধরে পিএসএল সফলভাবে হওয়ার প্রভাব এটি। আশা করি, এখানে দারুণ ক্রিকেট হবে এবং ডারবান কালান্দার্স শিরোপার জন্য লড়াই করবে।’

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘কালান্দার্সকে আমরা স্বাগতম জানায়। তারা পাকিস্তানের দারুণ সফল। এখানেও তাদের ওই ধারাবাহিকতা ধরে রাখবে এমনটাই আশা আমাদের।’

ডারবান কালান্দার্সের মালিক সামিন নাঈম রানা বেশ খুশি জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন লিগে নাম লিখিয়ে। তিনি বলেন, ‘দুইবার পিএসএল জিতে এখানে এসেছি। আশা করি, আমরা জিম্বাবুয়েতেও আমাদের সাফল্য ধরে রাখতে পারব।’

সর্বশেষ পাওয়া সংবাদ