শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৮ জুন) ঘোষণা করেছে টি-টোয়েন্টির স্কোয়াড।

আগের সিরিজের দল থেকে একটি পরিবর্তন এসেছে এবারের দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের সিরিজে দলে সুযোগ পেয়েছিলেন জাকের আলি অনিক। এই সিরিজের দলে রাখা হয়নি তাঁকে। দলে ফিরেছেন আফিফ হোসেন। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলেও ফিরেছেন তিনি।

চোট কাটিয়ে যথারীতি ফিরেছেন সাকিব আল হাসান। আগের সিরিজে অভিষেক হওয়া রিসাদ টিকে গেছেন এই সিরিজেও।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুদলের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

আরও পড়ুন:

আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন আফিফ-নাইম

বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

হাইব্রিড মডেলে এশিয়া কাপের সময়সূচি প্রকাশ

সর্বশেষ পাওয়া সংবাদ