শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

জিম্বাবুয়ে-আফ্রো টি টেনের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক: টি টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় জিম্বাবুয়ে ক্রিকেট ঘোষণা করলো বহুল প্রতীক্ষিত জিম আফ্রো টি-টেনের সূচি। আগামী ২০ জুলাই পর্দা উঠবে এই আসরের, গ্র্যান্ড ফাইনাল ২৯ জুলাই।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ১০ ওভারের টুর্নামেন্টের প্রতি ম্যাচ হবে হারারেতে। ছয়টি ব্যক্তিগত মালিকানাধীন দল নিয়ে হবে এই লিগ।

খেলোয়াড়দের নিলাম ও ম্যাচের সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

আবুধাবিতে টি টেনের সফল ছয়টি আসর শেষে টি টেন গ্লোবাল অন্য দেশগুলোতেও এই ফরম্যাটের ক্রিকেটকে পরিচিত করে তুলছে।

জিম্বাবুয়েতে এই ধরনের টুর্নামেন্ট প্রথম। এই প্রতিযোগিতা দিয়ে দেশের ভক্তদের ক্রিকেট উন্মাদনা ফিরিয়ে আনার আশা। এছাড়া বিশ্বের সেরা ক্রিকেটারদেরও সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ