শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। ৬ ব্যাটার, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারনে এ টেস্টে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। তার জায়গায় প্রায় এক বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ওপেনিংয়ে জাকির হাসানের সঙ্গী জয়।

পেস অ্যাটাকে আছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। গত এপ্রিলে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করার পর দলে ফিরেছেন তাসকিন। স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরিতে এ টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

আফগানিস্তান দলে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার করিম জানাত ও পেসার নিজাত মাসুদের।

এখন পর্যন্ত টেস্টে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালে চট্টগ্রামে হওয়া ঐ ম্যাচে বাংলাদেশকে ২২৪ রনে হারিয়েছিলো আফগানরা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ : হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা, জাহির খান, নিজাত মাসুদ এবং ইয়ামিন আহমদজাই।

সর্বশেষ পাওয়া সংবাদ