শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় পৌছেছে আফগানিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। শনিবার (১০ জুন) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগান টেস্ট দলের প্রথম বহর। এদিকে আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবে দ্বিতীয় বহরটি।

ঢাকায় পৌঁছানোর পর আগামী সোমবার (১২ জুন) মূল অনুশীলন শুরু করবে আফগানরা। যদিও এর আগের দিন (১১ জুন) ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকছে। তবে সফরের একমাত্র টেস্ট শুরুর আগের দুইদিন মিরপুর একাডেমি মাঠে পুরোদমে অনুশীলন করবে করিম জানাত-নাসির জামালরা। টেস্ট ম্যাচ শেষেই বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। তবে জুলাইয়ের শুরুতে আবারও ফিরবে তারা।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে মাঠে গড়াবে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এ ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

একনজরে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকপরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ খেলোয়াড় : নুর আলি, জিয়া আকবার, আজমত ওমরজাই, সায়েদ শিরজাদ।

আরও পড়ুন:

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

ফুটবলকে বিদায় বলে দিলেন ইব্রাহিমোভিচ

আইসিসির মাস সেরার তালিকায় শান্ত

সর্বশেষ পাওয়া সংবাদ