শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বাংলাদেশের জন্য কঠিন হবে আফগানিস্তান সিরিজ : তামিম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নতুন পরাশক্তি খ্যাত আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে রয়েছে শ্রীলঙ্কায়। সিরিজের প্রথম ওয়ানডেতে আবার লঙ্কানদের উড়িয়ে দিয়েছে আফগানরা।

এই সফর শেষেই বাংলাদেশে আসবে তারা। লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয় কী বাংলাদেশের জন্য বড় কোনো বার্তা? ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করে নিলেন, আফগানিস্তান সিরিজটি বাংলাদেশের জন্য কঠিনই হবে।

শনিবার (৩ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপে টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে।’

দুই ধাপে বাংলাদেশ সফর করবে আফগানরা। প্রথম ধাপে খেলবে একমাত্র টেস্ট। ঈদুল আজহার পর শুরু হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

তবে এই মুহূর্তে টেস্ট নিয়েই ভাবছেন তামিম। তার কথা, ‘আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

প্রচণ্ড গরমে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। সবাই কষ্ট করছে, ফিটনেসে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’

অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করছে দলগুলো। পিছিয়ে নেই আফগানিস্তান-বাংলাদেশও। চলতি মাসেই দ্বিপাক্ষীক সিরিজ খেলতে বাংলাদেশে সফর করবে আফগানরা।

সর্বশেষ পাওয়া সংবাদ