শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আইপিএলের পরই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত : জয় শাহ

স্পোর্টস ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল শেষ হবার পরই এশিয়া কাপের ১৬তম আসর অয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হবে বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

এশিয়া কাপের ১৬তম আসরের আয়োজক পাকিস্তান। এখনও এশিয়া কাপ আয়োজনের বিষয়টি চূড়ান্ত করতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এরই মধ্যে সম্প্রতি ঘরের মাঠের এশিয়া কাপের ভেন্যু ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের জিও নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়, টুর্নামেন্টের চারটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং আসরের বাকি ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পিসিবি ভেন্যু ঘোষনা করলেও আগামী ২৮ মে আইপিএলের ফাইনাল শেষে এশিয়া কাপের বিষয়ে চূড়ান্ত জানানো হবে বলে নিশ্চিত করেছেন জয় শাহ।

পিটিআইকে জয় শাহ বলেন, ‘এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্বান্ত হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত। তবে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় আইপিএল ফাইনাল দেখতে আসছেন। আমরা আলোচনা করবো এবং যথাসময়ে চূড়ান্ত সিদ্বান্ত নেবো।’

পহেলা সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরুর কথা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ