শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আগামী বছর টেনিসকে বিদায়ের ইঙ্গিত নাদালের

স্পোর্টস ডেস্ক : ২২ মে থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। আর তার ঠিক চার দিন আগে ফ্যানদের একটি নয়, দু’দুটি বুক ভাঙা খবর দিলেন রাফায়েল নাদাল। চোটের জন্য রোঁলা-গারোয় খেলবেন না নাদাল।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী কিংবদন্তি। ১৪ বারের ফরাসি ওপেন জয়ী চোটের জন্যই ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন। ২০০৫ সালে প্রথমবার ফরাসি ওপেন খেলেছিলেন নাদাল। অভিষেকেই রোঁলা গারোয় শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিয়েছিলেন। তারপর থেকে কখনও পর্যন্ত টুর্নামেন্টে তিনি নামেননি, এমনটা ঘটেনি। নাহলে ২২টি গ্র্যান্ড স্লামের মধ্যে ১৪টিই এই টুর্নামেন্ট থেকে আসত না। এই প্রথম নাদালহীন ফরাসি ওপেন। নাদাল এদিন এও জানিয়ে দিয়েছেন যে, আগামী বছরই শেষবার তাঁকে দেখা যাবে টেনিস কোর্টে। প্রিয় বন্ধু রজার ফেডেরারের মতোই তিনিও টেনিসকে বলবেন আলবিদা।

বিগত চার মাস নাদালকে ভোগাচ্ছে কোমরের চোট। তিনি এদিন বলেন, ‘আমি রোঁলা গারোয় খেলছি না। যতটা পেরেছি খেলেছি। বিগত চার মাস আমার জন্য খুবই কঠিন ছিল। আসলে আমি সমস্যার সমাধান খুঁজে পাইনি, যার আমি অস্ট্রেলিয়ায় সন্মুখীন হয়েছিলাম। আমি সেই মানুষই নই, যে রোঁলা গারোয় নামব আর ঠিক জায়গায় থাকব না। আমাকে সাময়িক থামতে হবে। জানি না কখন আবার অনুশীলন করতে কোর্টে নামতে পারব। হতে পারে দু’মাস বা চার মাস। আমার শরীরের জন্য ও ব্যক্তিগত খুশির জন্য যেটা ভালো মনে হচ্ছে, সেটাই করছি।’

৩৬ বছরের নাদালের কথাতেই পরিষ্কার যে, তিনি উইম্বলডনেও খেলতে পারবেন না। অল ইংল্যান্ড ক্লাবে জুলাই মাসে শুরু টেনিসের মহাযুদ্ধ। নাদাল এই সাংবাদিক বৈঠকেই জানিয়েছেন অবসরের দিনক্ষণ। তিনি বলেন, ‘আগামী বছর আমার শেষ বছর।’ আগামী সেপ্টেম্বরে ডেভিস কাপ ফাইনাল রয়েছে। নাদালের ইচ্ছা ডেভিসের হাত ধরেই টেনিসে ফেরা। ফরাসি ওপেনে ফেডেরার নেই, নাদাল নেই। ফলে নোভাক জকোভিচের সামনে ফের সুযোগ চলে আসবে ফাঁকা মাঠে গোল করার। এমনকী জকোভিচ উইম্বলডনেও সেই সুযোগ পেতে পারেন। ২২ গ্র্যান্ড স্লামের মালিক জোকারের সামনে এখন আরও দুই মহাখেতাব জয়ের হাতছানি।

আরও পড়ুন:

১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান

রিয়ালের জালে ৪ গোল দিয়ে সেমি ফাইনালে ম্যান সিটি

২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

সর্বশেষ পাওয়া সংবাদ