শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : জুনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৭ মে) বিকেলে এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। এরপর তিন দিনের মাঠের প্রস্তুতি সেরে নেমে পড়বে একমাত্র টেস্ট খেলতে, যা শুরু হবে ১৪ জুন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

টেস্ট সিরিজ শেষে ১৯ জুন সিরিজ খেলতে ভারত যাবে রশিদ-নবীরা। সেখানে সিরিজ খেলে আগামী ১ জুলাই ফের বাংলাদেশে আসবে তারা। এরপর তিন দিনের প্রস্তুতি সেরে খেলতে নামবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওডিআই সিরিজ শেষে ১২ জুলাই সিলেটে যাবে দুদল। যেখানে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল।

যদিও তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল আফগানদের সাথে, তবে ভারত সফরের কারণেই দুই বোর্ডের সম্মতিতে একটি করে টি-টোয়েন্টি ও টেস্ট কমানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ