শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জিতেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।মঙ্গলবার (১৬ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ক্রিকেটারদের ফ্লাইট।

ক্রিকেটারদের বহরে আসেননি দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফেরার কথা রয়েছে তাদের। এ ছাড়া সাকিব আল হাসান বাদে স্কোয়াডের বাকি সদস্যরা দেশে ফিরেছেন।

আঙুলে চোট পাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এই সময়টাতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই সময় কাটাবেন সাকিব। এরপর দেশে ফিরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবেন তিনি।

আগামী জুনের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে তেমন কোনো ব্যস্ততা নেই ক্রিকেটারদের। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তামিম-মুশফিকরা। এরপরই জুনের প্রথম সপ্তাহে শুরু হতে পারে আফগানিস্তান সিরিজের ক্যাম্প। যেখানে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তামিমের দল। অভিজ্ঞ তামিম-মুশফিকদের পাশাপশি তরুণ হাসান-শান্তদের নজরকাড়া পারফরম্যান্স এই সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তি।

সর্বশেষ পাওয়া সংবাদ