শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক : মরণব্যাধি ক্যান্সারে হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন স্ট্রিক।

জিম্বাবুয়ের ক্রিকেট এবং ক্রীড়াঙ্গণ থেকে স্ট্রিকের সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯ বছর বয়সী স্ট্রিক। ইংল্যান্ডের লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় আসছেন স্ট্রিকের পরিবার।

দেশটির ক্রীড়া মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘হিথ স্ট্রিক জীবনের শেষ পর্যায়ে আছেন। ইংল্যান্ড থেকে তার পরিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে। একমাত্র অলৌকিক কিছুই তাকে বাঁচাতে পারে। প্রার্থনা রইল।’

এক বিবৃতিতে স্ট্রিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ স্ট্রিকের ক্যান্সারে আক্রান্ত এবং দক্ষিণ আফ্রিকার অন্যতম সম্মানিত ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে তার। মানসিকভাবে শক্ত আছেন এবং ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সাথে যেভাবে লড়াই করেছে, একইভাবে এই রোগের সাথেও লড়াই চালিয়ে যাবে স্ট্রিক।’

১৯৯৩ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় স্ট্রিকের। দেশের হয়ে ৬৫টি টেস্টে ২১৬ উইকেট ও ১৯৯০ রান এবং ১৮৯টি ওয়ানডেতে ২৩৯ উইকেট ও ২৯৪৩ রান করেছেন তিনি। ২১টি টেস্ট এবং ৬৮টি ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন স্ট্রিক। ২০০৫ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। আইসিসি দুর্নীতিবিরোধী বিধির কয়েকটি ধারা ভঙ্গের কারণে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ