মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
খেলাধুলা

রোনালদোকে সম্মান জানাবে লিসবন

স্পোর্টস ডেস্ক : লিসবন সিটির পদক দিয়ে নিজের সংগ্রহশালাকে আরো সমৃদ্ধ করতে যাচ্ছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার লিসবন শহরের পক্ষ থেকে রোনালদোকে সম্মনিত করার ঘোষনা দেয়া হয়েছে।

পাঁচ বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী এই ফুটবল তারকা মাদেইয়া দ্বীপে জন্ম ও বেড়ে উঠার পর ১৯৯৭ সালে ১২ বছর বয়সে একা লিসবনে আসেন এবং লিসবন ক্লাব স্পোর্টিং এর একাডেমিতে যোগ দেন। তাকে পদক দিয়ে সম্মানিত করার ঘোষণা দিয়ে শহর কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ২০০৩ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেও ‘তাৎক্ষনিকভাবে (লিসবনের) ইতিহাসে যুক্ত হয়ে পড়েছেন’ তিনি।

বিবৃতিতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেন,‘ এটি এমন এক ব্যক্তির প্রতি শ্রদ্ধা, যিনি লিসবনে মানুষ হয়েছেন, যিনি তার জন্মস্থানের পরিচয় ছাড়াও শহরের প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে অনন্য এক লিসবনিয়ান হয়ে উঠেছেন। রোনালদো সবসময় এই শহরকে সমর্থন দিয়েছেন, প্রচার করেছেন এবং লিসবনের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।’

ক্রিস্টিয়ানো রোনালদো একজন মহান লিসবনিয়ান হলেও এটিকে কখনো (আনুষ্ঠানিক) স্বীকৃতি দেয়া হয়নি বলে উল্লেখ করেন মেয়র।

আরও পড়ুন:

ম্যারাথন দৌড়ে বাংলাদেশি লতিফের ‘সিক্স স্টার’ রেকর্ড

ক্ষমা চাইলেন মেসি

বাবর আজমের বিশ্বরেকর্ড

▐ সর্বশেষ পাওয়া সংবাদ