মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
খেলাধুলা

ক্ষমা চাইলেন মেসি

স্পোর্টস ডেস্ক : ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় নিজ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পুরো বিষয় নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি।

গত রোববার লিগ ওয়ানে লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হার মানে পিএসজি। ঐ ম্যাচের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন সৌদি আরবের পর্যটন দূত মেসি।

ক্লাবের অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করে পিএসজি। গত ৩ মে নিষিদ্ধ হবার পর অবশেষে মুখ খুললেন রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি।

ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও পোস্ট করে মেসি বলেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিও তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে আমি ভেবেছিলাম, ম্যাচের পর সব সময়ের মতো দলের ছুটি থাকবে। এ সফর আগে থেকেই ঠিক করা ছিল এবং এটি আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি যা করেছি তার জন্য আরও একবার ক্ষমাপ্রার্থী। ক্লাব কি করতে চায় সেই অপেক্ষায় আছি, আর কিছু না।’

দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হওয়ায় লিগ ওয়ানে আগামী ৮ মে ট্রয়েসের বিপক্ষে ও ১৪ মে এসি আইয়াচিওর বিপক্ষে খেলতে পারবেন না মেসি।

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে এমন শৃঙ্খলা ভঙ্গের নজির নেই বললেই চলে মেসির। বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন তিনি। সব মিলিয়ে পিএসজির জার্সিতে ৭১ ম্যাচে ৩১ গোল করেছেন মেসি।

আরও পড়ুন:

বাবর আজমের বিশ্বরেকর্ড

৩৩ বছর পর সিরি এ’ লিগের শিরোপা জিতল নাপোলি

পিএসজি ছাড়তে নেইমারের বাড়ির সামনে সমর্থকদের স্লোগান

▐ সর্বশেষ পাওয়া সংবাদ