শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

পিএসজি ছাড়তে নেইমারের বাড়ির সামনে সমর্থকদের স্লোগান

স্পোর্টস ডেস্ক : বিনা অনুমতিতে সৌদি আরবে যাওয়ার জেরে লিওনেল মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় ফরাসি ক্লাব পিএসজি। আগামী মৌসুমে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এমন অশান্ত অবস্থার মধ্যে আগুনে ঘি ঢেলেছে সমর্থকরা। নেইমারকে পিএসজি ছাড়তে তার বাড়ির সামনে গিয়ে স্লোগান দিয়েছে। সমর্থকদের এমন কাণ্ডের অবশ্য নিন্দা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ফ্রান্সের আরএমসি স্পোর্টস জানিয়েছে, বুধবার বিকেলে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হন সমর্থকগোষ্ঠী আল্ট্রার কয়েকশ সদস্য। ক্লাবটির প্রতি সমর্থকদের অসন্তোষ প্রকাশ পেয়েছে তাদের হাতে থাকা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে। এমনকি দলটির কোচ গালতিয়েরকে নিয়েও বাজে মন্তব্য করেছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিএসজির প্রধান কার্যালয়ের সামনে প্রায় কয়েকশ সমর্থক মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তিসহ ক্লাবের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিচ্ছে। একপর্যায়ে তারা নেইমারের বাড়ির সামনে গিয়ে ‘নেইমার বিদায় হও’ স্লোগান দিতে থাকে। সেসময় নেইমার বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।

নেইমারের বাড়ির সামনে সমর্থকদের হানা ও ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভের বিষয়টি ভালোভাবে নেয়নি পিএসজি। ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘বুধবার সংঘটিত একটি ছোট গোষ্ঠীর অসহনীয় এবং অপমানজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন। মতের পার্থক্য যেটাই হোক না কেনো, কিছুতেই এধরনের কর্মকাণ্ডকে পিএসজি সমর্থন করে না। এমন লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দেবে।’

চোটের কারণে গত ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গে নেই ব্রাজিলীয় তারকা নেইমার। পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন তিনি। দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিসে পা রেখেছিলেন নেইমার। লম্বা সময় ক্লাবটিতে থাকলেও চোট ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি অনেক ম্যাচেই।

পিএসজি জার্সিতে ম্যাচ খেলার ‘শতক’ পূর্ণ করেছেন ২০২১ সালে। মাঠের বাইরে থাকার ‘শতকও’ পূর্ণ করেছেন বছরখানেক আগে। সবমিলিয়ে ফরাসি জায়ান্টদের জার্সিতে থাকার সময়ে ১০১ ম্যাচ খেলতে পারেননি ৩১ বর্ষী নেইমার।

আরও পড়ুন:

ওয়ানডের বোলিং র‌্যাংকিংয়ে সাকিবের উন্নতি

পিএসজিতে নিষিদ্ধ হলেন মেসি

এশিয়া কাপে প্রথমবার জায়গা করে নিল নেপাল

সর্বশেষ পাওয়া সংবাদ