শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : আজ রোববার দিবাগত রাতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এর আগে সিলেটে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকায় পৌঁছে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না মুশফিক-শান্তরা। আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ যাবে পরের দিন।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারত যাওয়া লিটন দাস ঢাকায় এসে পৌঁছেছেন। জানা গেছে, লিটন দাস দলের সঙ্গে দ্বিতীয় বহরে লন্ডনে যাবেন। তবে পেসার মোস্তাফিজ কবে, কখন দলের সঙ্গে যোগ দেবেন বিসিবি থেকে তা পরিষ্কার করে তা জানানো হয়নি।

এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই এই অলরাউন্ডার দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন। লন্ডনে পৌঁছে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

সর্বশেষ পাওয়া সংবাদ