শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিরাট কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে। এছাড়া একাদশের অন্যদেরও জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে কোহলি ও তার দলকে। আইপিএলের স্লো ওভার-রেটের নিয়মানুযায়ী এই নিয়ে দ্বিতীয়বার অপরাধের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে কোহলিকে। একাদশের অন্যান্য খেলোয়াড় ও ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে, যেটি কম হবে।’

২০২১ সালে বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের অধীনে প্লে-অফ থেকেই বিদায় নেয় ব্যাঙ্গালুরু। এই মৌসুমে ডু-প্লেসিসের নেতৃত্বে প্রথম পাঁচ ম্যাচে ২টি জয় পায় ব্যাঙ্গালুরু। ফিট না থাকায় শেষ দুই ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি ডু-প্লেসিস।

কোহলির নেতৃত্বে শেষ দুই ম্যাচেই জয়ের স্বাদ পায় ব্যাঙ্গালুরু।

আরও পড়ুন:

জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন শাহজালাল বলী

কিংস কাপ থেকে ছিটকে গেল রোনাল্ডোর আল নাসের

জার্সিতে ‘জুয়ার’ লোগো ব্যবহারের অনুমতি দিল আইসিসি

সর্বশেষ পাওয়া সংবাদ