শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আর্জেন্টিনাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতলো ব্রাজিল। এ নিয়ে ১৩তম বারের মতো শিরোপা ঘরে তুললো ব্রাজিলের যুবারা।

ইকুয়েডরের মাঠে অনুষ্ঠিত এবারের আসরের চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। চূড়ান্ত পর্বে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পায় ব্রাজিল। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় ইকুয়েডর। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান লাভ করে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চূড়ান্ত পর্বের শেষ রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে ইকুয়েডর। এই ম্যাচের আগে ব্রাজিল ও ইকুয়েডরের পয়েন্ট সমান ১০ করে ছিলো।

শেষ রাউন্ডের ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে হারায় আর্জেন্টিনাকে। ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে ইকুয়েডর। ভেনেজুয়েলাকে হারালেই গোল পার্থ্যকে এগিয়ে থেকে শিরোপা জিততে পারতো ইকুয়েডর।

এই চ্যাম্পিয়নশিপের সেরা চার দল হিসেবে কনমেবল অঞ্চল থেকে আগামী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা আর ভেনেজুয়েলা।

সর্বশেষ পাওয়া সংবাদ