শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

জার্সিতে ‘জুয়ার’ লোগো ব্যবহারের অনুমতি দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডে ম্যাচে জার্সিতে জুয়া কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তবে শুধুমাত্র দ্বিপাক্ষীক সিরিজে জুয়া কোম্পানির লোগো ব্যবহার করা যাবে। কিন্তু আইসিসির কোন টুর্নামেন্টে জুয়া কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইসিসি।

বৃটিশ গণমাধ্যম দ্য টাইমস-এ প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি নিষেধাজ্ঞা তুলে নিলেও ইংল্যান্ড দলের পোশাকে জুয়া কোম্পানির লোগো ব্যবহার করবে না ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি বলছে, গ্যাম্বলিং নীতিমালায় বোর্ডের সাথে জুয়ায় অংশ নেয়া এবং প্ররোচিত বা উৎসাহিত করা বা অন্য কোন ম্যাচ বা প্রতিযোগিতায় বাজিতে প্রবেশে অন্যদের উৎসাহি করে।

গত সপ্তাহে জুয়া কোম্পানি ‘২২বেট’ নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিজের পেইজে শেয়ার করেন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অনলাইনে একাধিক কোম্পনীর পণ্য দূত হিসেবে যুক্ত আছেন ম্যাককালাম। জুয়া কোম্পানির সাথে ম্যাককালামের সর্ম্পক নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করে ইসিবি। এ অবস্থায় বেটিং নিয়ে এমন পদক্ষেপের ঘোষনা দিলো আইসিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ