শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

১৪ বছর পর আইপিএলে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে লজ্জার এক রেকর্ডে নাম ছিল বাংলাদেশের পেসার মাশরাফী বিন মোর্ত্তজার। তবে ১৪ বছর পর আইপিএলের সেই রেকর্ড থেকে মুক্তি পেয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত টাইগার সাবেক অধিনায়ক।

রোববার (৯ এপ্রিল) আহমেদাবাদে আইপিএলের ১৬তম আসরের ম্যাচে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। তবে গুজরাট টাইটান্সের পেসার যশ দয়ালের ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন ব্যাটার রিংকু সিং।

২০০৯ সালে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মাশরাফী। সেবার ডেকান চার্জাসের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ ওভারে প্রতিপক্ষ ২১ রান তাড়া করতে গিয়ে টাইগার পেসার দিয়ে বসেছিলেন ২৬ রান, যা এতদিন আইপিএল ইতিহাসে রান তাড়ায় ছিল শেষ ওভারে সর্বোচ্চ।

এবার দয়ালের শেষ ওভারে কেকেআরের ব্যাটাররা তুলে নেন ৩১ রান। এতে লজ্জার সেই রেকর্ড কাঁধে তুলে দিয়ে এক যুগেরও বেশি সময় পর মুক্তি পেলেন মাশরাফী। ২০০৯ সালের ওই আসরে ওই একটি ম্যাচই খেলেছিলেন মাশরাফী। আর সে ম্যাচে ৪ ওভার বল করে ৫৮ রান দিয়ে ‍উইকেটশূন্য ছিলেন সাবেক টাইগার অধিনায়ক।

আরও পড়ুন:

আইপিএলে খেলতে কেকেআরে যোগ দিয়েছেন লিটন

ঝাড়ুদার থেকে কলকাতার নায়ক রিংকু

আয়ারল্যান্ড সিরিজে দল ঘোষণা, নতুন মুখ মৃত্যুঞ্জয়

সর্বশেষ পাওয়া সংবাদ