শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আইপিএলে খেলতে কেকেআরে যোগ দিয়েছেন লিটন

স্পোর্টস ডেস্ক : অবশেষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্স কেকেআর) দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

রোববার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেইজে লিটনের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া অনাপত্তিপত্র (এনওসি) অনুসারে, আজ থেকে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন লিটন। আগামী ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে কেকেআরের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন লিটন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের যুক্তরাজ্য সফরের জন্য দলে যোগ দিতে পহেলা মে দেশে ফিরতে হবে লিটনকে।

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন লিটন। বিশ্ব ক্রিকেটে গত তিন বছর ধরে রানের দিক দিয়ে শীর্ষ তিনের মধ্যেই আছেন তিনি। তবে কেকেআর ব্যাটিং লাইন আপে সুযোগ পাওয়া তার জন্য বেশ কঠিন হবে।

১টি হাফ-সেঞ্চুরিসহ কেকেআরের হয়ে প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছেন আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। একই সাথে সাকিব আল হাসানের জায়গায় দলে সুযোগ হয়েছে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের। খুব শীঘ্রই দলে যোগ দিবেন তিনি। তাই একাদশে সুযোগ পেতে কঠিন লড়াই করতে হবে লিটনকে।

পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেটে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি ফিজ।

আরও পড়ুন:

ঝাড়ুদার থেকে কলকাতার নায়ক রিংকু

আয়ারল্যান্ড সিরিজে দল ঘোষণা, নতুন মুখ মৃত্যুঞ্জয়

আমাকে ছাড়া কি বাংলাদেশের বোলিং আক্রমণ অকার্যকর : সাকিব

সর্বশেষ পাওয়া সংবাদ