শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

কাজ না করলে পাগল হয়ে যাব : সাকিব

স্পোর্টস ডেস্ক : মাঠের ব্যস্ততার সঙ্গে বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা পারিবারিক কাজ সবই নিজ হাতে সামলান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই খেলার মাঠে তো একটু পর অতিথি হয়ে কোনো অনুষ্ঠান কিংবা বিজ্ঞাপন মঞ্চে। সকালে ঢাকায় তো বিকেলে চট্টগ্রাম কিংবা সিলেটে। পরদিন আবার হয়তো ঢাকায়। গত এক মাসের চিত্র এমনটাই ছিল সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন সুপারম্যান।

মাঠের লড়াই শেষ করেই বিজ্ঞাপন মঞ্চে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সাকিবের যেন ক্লান্তি নেই। বাংলাদেশের সুপারস্টার যেন ক্লান্ত হন না। মাঠের ক্রিকেটের সঙ্গে পাল্লা দিয়ে বাইরের এতকিছু কীভাবে পারেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার?

শনিবার (১ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দুপুরে সাভার যান সাকিব। এরপর সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে একটি বাইক কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যস্ততা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার কাছে মজা লাগে, আমি উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই।’

বাইক কোম্পানির ওই অনুষ্ঠানে নিজের বাইক চালানোর অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে সাকিব বলেন, ‘২০০৬/৭ হবে, আব্বু চালানো শিখিয়েছিল মাগুরাতে। প্রথমবার ঐ সময়েই শেখা। মাগুরাতে যখনই থাকি বাইক চালানো হয়। আর বন্ধুদের সাথে যখন একসাথে বাইক নিয়ে বের হই, ওটার একটা আলাদা মজাই আছে। আমরা গ্রামের ভেতর চলে যাই, আড্ডা দেই। ওটার একটা আলাদা ফিলিংস আছে।’

আরও পড়ুন:

সাকিবের জন্য জার্সি উপহার পাঠাল আর্জেন্টিনা

সাকিব-লিটনকে রেখেই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

’সাকিব আল হাসান’ একটি অনুপ্রেরণার নাম

সর্বশেষ পাওয়া সংবাদ