শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে আইরিশ বোলারদের তুলোধুনো করে মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। যার সুবাদে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছেন দেশসেরা এই ব্যাটার।

এতদিন এই রেকর্ডটি ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছিলেন অ্যাাশ। ১৬ বছর পর সেই রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়েছেন লিটন।

অবশ্য আশরাফুলের পরে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ডও এতদিন লিটনের দখলে ছিল। ২০২২ বিশ্বকাপে অ্যাডিলেইডে ভারতের বিপক্ষে ২১ বলে ফিফটি করেছিলেন লিটন। এবার আশরাফুলকে পিছনে ফেলে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তিনি।

বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে এই কীর্তি গড়েছিলেন ভারতীয় এই তারকা।

আরও পড়ুন:

লিটন-সাকিব নৈপুন্যে আইরিশদের গুড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

সর্বশেষ পাওয়া সংবাদ