শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

টি-টোয়েন্টিতেও রেকর্ড গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়ানে রানের বন্যা। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল মিলে তুলল ৫১৭ রান। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচে ব্যাটারদের দাপট দেখা গেল সেঞ্চুরিয়ানে। একদিনের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়ানরা প্রথমে ব্যাট করে ২৫৮ রান করে। ১৮.৫ ওভারে সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।

২০ ওভারের ক্রিকেটে যে কোনও দল এই রান তুলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে জনসন চার্লস একাই করেন ১১৮ রান। তাঁর ৪৬ বলের ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং ১১টি ছক্কা দিয়ে। চার্লসের ৩৯ বলে শতরান ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম। এর আগে ক্রিস গেল ৪৭ বলে শতরান করেছিলেন। সেটাই ছিল ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরান। সেই রেকর্ড ভাঙলেন চার্লস। ওপেনার কাইল মেয়ার্স ২৭ বলে ৫১ রান করেন। ১৮ বলে ৪১ রান করেন রোমারিয়ো শেফার্ড।

দক্ষিণ আফ্রিকার সামনে ২০ ওভারের ক্রিকেটে ২৫৯ রানের লক্ষ্য রাখে ওয়েস্ট ইন্ডিজ়। সেই রান তাড়া করতে নেমে শতরান করেন ডি’কক। তিনি ৪৩ বলে শতরান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। যদিও ১০০ রান করেই আউট হয়ে যান দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার। তিনি ৯ চার এবং ৮ ছক্কা মারেন। অন্য ওপেনার রিজ়া হেন্ড্রিক্স করেন ৬৮ রান (২৮ বলে)। ১০.৪ ওভারে ১৫২ রান তুলে দেন তাঁরা। কিন্তু দুই ওপেনারই আউট হয়ে যান।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম ২১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। হেনরিখ ক্লাসেন ৭ বলে ১৬ রান করেন। তাঁরা অপরাজিত থেকে ম্যাচ জেতান দক্ষিণ আফ্রিকাকে। টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়ে জয় পেল তারা।

একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৩৮ রান করে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারের ক্রিকেটে সেটাই সব থেকে বেশি রান তাড়া করে জয়। এ বার টি-টোয়েন্টি ক্রিকেটেও সেই রেকর্ড দক্ষিণ আফ্রিকার দখলে।

আরও পড়ুন:

রোনাল্ডোর জোড়া গোলে লাক্সেমবার্গকে ৬ গোলে উড়িয়ে দিল পর্তুগাল

প্লাস্টিক সার্জারির পর ‘নতুন’ ঋষভ!

সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ