শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৪৯ রান

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ৩৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আগের ম্যাচেই নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। এবার সেটিকেও ছাড়িয়ে নিয়ে গেলেন বাংলাদেশের ব্যাটাররা। এদিন দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এতোদিন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন সাকিব আল হাসান। ২০০৯ সালে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার সতীর্থ সাকিবের সেই রেকর্ড ৬০ বলে সেঞ্চুরি করে ভেঙে দিলেন মুশফিক।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে শুরুতে লিটন-শান্তদের ফিফটি ও শেষের দিকে মুশফিকের সেঞ্চুরিতে ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আগে ব্যাটিংয়ে সাবধানী শুরু করে দুই ওপেনার তামিম-লিটন। প্রথম ওয়ানডেতে নিজেদের সুনাম ধরে রাখতে পারেননি এই দুই ব্যাটার। তাই দ্বিতীয় ওয়ানডেতে দেখেশুনে শুরু করেন তারা। একটা সময় বড় জুটি গড়ার আশাও জাগিয়ে তোলেন। তবে, দলীয় ৪২ রানের মাথায় রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় তামিমকে। ৩১ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার।

তামিমের বিদায়ের পর শান্তকে নিয়ে জুটি গড়ে তোলেন লিটন। তুলে নেন ৫৪ বলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি। দলীয় ১৪৩ রানে ৭১ বলে ৭০ রানের কার্যকরী ইনিংস খেলে মিডউইকেটে ম্যাকব্রাইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। লিটনের বিদায়ের পর সাকিবকে নিয়ে জুটি গড়েছে নাজমুল শান্ত। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।

প্রথম ওয়ানডেতে দুর্দান্ত খেললেও এই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। দলীয় ১৮২ রানে আউট হয়েছেন ১৯ বলে ১৭ রান করে। সাকিবের বিদায়ের পর থিতু হতে পারেননি আরেক ব্যাটার শান্ত। ব্যক্তিগত ৭৩ রান করেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। যা ওয়ানডেতে তার সর্বোচ্চ রান।

শান্তর বিদায়ের পর মুশফিককে নিয়ে শতরানের জুটি গড়েন হৃদয়। তাওহিদের দুর্দান্ত ব্যাটিং ও মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহ দাঁড় করাতে খুব বেশি সমস্যা হয়নি স্বাগতিকদের। তবে দ্বিতীয় ম্যাচে ফিফটির আক্ষেপ নিয়ে ফিরতে হয়ে হৃদয়কে। দলীয় ৩১৮ রানে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন হৃদয়। লোয়ার অর্ডারদের নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন মুশফিক। সেঞ্চুরি করতে না পারলেও ব্যক্তিগত ১০০ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন হিউম।

সর্বশেষ পাওয়া সংবাদ