শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

র‍্যাংকিংয়ে শান্তর ৬৮ ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিং তালিকায় ৬৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর। এতে ক্যারিয়ার সেরা ১৬তম স্থানে উঠে এসেছেন তিনি। শান্তর রেটিং এখন ৫৯৩।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শান্ত। ১টি হাফ-সেঞ্চুরিসহ তিন ইনিংসে যথাক্রমে ৫১, অপরাজিত ৪৬ ও অপরাজিত৪৭ রান করেন তিনি। ধারাবাহিক ব্যাটিং পারফরমেন্সে মোট ১৪৪ রান করে সিরিজ সেরার পুরস্কারও জিতেন শান্ত। দারুণ ব্যাটিং পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিংয়েও চোখে পড়ার মত উন্নতি হয়েছে তার। বাংলাদেশীদের মধ্যে এখন সেরা অবস্থানে আছেন শান্ত।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আরও উন্নতি হয়েছে ব্যাটার লিটন দাস, তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে জ¦লে উঠতে পারেননি লিটন। ১২ ও ৯ রানের ইনিংস খেলেন তিনি। তৃতীয় ও শেষ ম্যাচে ৭৩ রানের নান্দনিক ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিটন। ৫৬৬ রেটিং নিয়ে ১২ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন লিটন।
সিরিজে মুস্তাফিজ ৩টি ও তাসকিন ৪টি উইকেট নেন। ৮ ধাপ এগিয়ে মুস্তাফিজ ২০তমস্থানে এবং ৭ ধাপ এগিয়ে ৪১তমস্থানে উঠেছেন তাসকিন। দুই ধাপ এগিয়ে ৪৭তমস্থানে আছেন হাসান।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তিন বিভাগে যথাক্রমে শীর্ষে আছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব, বোলিংয়ে শ্রীলংকার হাসারাঙ্গা ডি সিলভা ও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সর্বশেষ পাওয়া সংবাদ