শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক ; ফেব্রুয়ারিতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। নারী ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রুক।

সোমবার (১৩ মার্চ) ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোটিকে পেছনে ফেলে মাস সেরা হন ব্রুক। গত ডিসেম্বরে প্রথম ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক।

গেল বছর সেপ্টেম্বরে টেস্ট অভিষেকের পর দারুণ ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করে চলেছেন ব্রুক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরিতে ডিসেম্বরে আইসিসির সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক। গেল মাসে নিউজিল্যান্ড সফরে দুই টেস্টে ১টি সেঞ্চুরিতে ৩২৯ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এমন পারফরমেন্সে পাকিস্তানের বাবর আজমের পর বিশে^র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দু’বার মাস সেরা হলেন ব্রুক।

তিন মাসের মধ্যে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা পুরস্কার জিতে ব্রুক বলেন, ‘তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সেরা পুরস্কার জেতাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে ভালো খেলতে উৎসাহ ও সমর্থন যুগিয়েছেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ