শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, বাদ মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক : মাহমুদুল্লাহ রিয়াদকে ছড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারনা অনুযায়ী বাজে ফর্মের কারনে দলে জায়গা হারালেন মাহমুদুল্লাহ।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৭১ রান করেন মাহমুদুল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুত্বপুর্ন সময়ে দলের ত্রানকর্তা হতে পারছেন না তিনি। পাশাপাশি তার স্ট্রাইক রেট ও বাজে ফিল্ডিংও চোখে পড়ার মত ছিলো।

ইতোমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টি দলেও নিজের জায়গা হারিয়েছেন তিনি। এবার ওয়ানডে দল থেকে বাদ পড়ায় মাহমুদুল্লাহর ভবিষ্যত হুমকির মুখে পড়েছে।

মাহমুদুল্লাহর জায়গায় দলে নেয়া হয়েছে ইয়াসির আলিকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা তাইজুলকে বাদ দেয়া হয়েছে। তার জায়গা দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ।

প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকির হাসান। এছাড়াও দলে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও কোন ম্যাচ না খেললেও আয়ারল্যান্ড সিরিজের দলে জায়গা ধরে রেখেছেন তিনি।

রোববার ঢাকায় পা রেখেই সিলেটে উড়ে গেছে সফরকারী আয়ারল্যান্ড দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৮, ২০ এবং ২৩ মার্চ।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।

আরও পড়ুন:

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

বার্সেলোনা ক্লাবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সর্বশেষ পাওয়া সংবাদ