শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। আত্মবিশ্বাসের চূড়ায় থেকে আগামীকাল ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির জন্য টিকিটের মূল্য ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারন করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনি¤œ ২০০ টাকা ধরা হয়েছে।
এছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৫০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারিত হয়েছে।

আজ থেকে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ