শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে মেসি-এমবাপ্পেদের পিএসজির বিদায়

স্পোর্টস ডেস্ক : আরও এক বার চ্যাম্পিয়ন্স লিগ অধরাই থেকে গেল লিওনেল মেসির। ২০১৫ সালে শেষ বার বার্সেলোনার হয়ে ট্রফি জিতেছিলেন তিনি। তারপর থেকে আর সেই স্বাদ পাননি। এবার সুযোগ ছিল, কিন্তু পারলেন না। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি। মেসির মতোই ব্যর্থ কিলিয়ান এমবাপেও। গোটা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না তাঁকে। ফলে খালি হাতেই বিদায় নিয়েছে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।

বুধবার (৮ মার্চ) রাতে আলিয়াঞ্জ এরিনায় হাইভোল্টেজ ম্যাচে পিএসজির একাদশে ছিলেন না নেইমার জুনিয়র। তবুও ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটে বায়ার্ন শিবিরে আক্রমণে এগিয়ে ছিল মেসি-এমবাপ্পেরা। এই সময়ে লক্ষ্যের কাছাকাছি থেকে মেসির দুটি শট ব্লকড হয়ে গেছে।

প্রথম পর্বের খেলায় পিএসজির ঘরের মাঠে ১-০ জিতেছিল বায়ার্ন। দ্বিতীয় পর্বে নিজেদের ঘরের মাঠে আরও দাপট নিয়ে খেলল তারা। তার মধ্যেই সহজ সুযোগ পেয়েছিলেন পিএসজির ভিটিনহা। বায়ার্ন গোলরক্ষক ইয়ান সমারকে পরাস্তও করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে গোললাইন সেভ করেন ডি লিট।

প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে দু’টি গোল হল। তবে দু’টিই পিএসজির বিরুদ্ধে। ৬১ মিনিটের মাথায় প্রথম গোল করেন এরিক ম্যাক্সিম চৌপো মোটিং। গোরেৎজ়কার পাস ধরে গোল করেন তিনি। ৮৯ মিনিটে খেলার ভাগ্য নিশ্চিত করে দেন সার্জে ন্যাব্রি। বায়ার্নের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরে গেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা। ফলে শেষ ১২ আসরের মধ্যে ১১ বারই কোয়ার্টারে নাম লেখালো জার্মান ক্লাবটি। একই সঙ্গে ঘরের মাঠে ২৪ ম্যাচ অপরাজেয়ও থাকল তারা।

কিন্তু এমবাপে, মেসি দু’জনেই ৯০ মিনিট খেললেন। বিশ্বকাপ ফাইনালে একার দক্ষতায় দলকে ফিরিয়েছিলেন এমবাপে। কিন্তু ক্লাবের হয়ে সেটা পারলেন না তিনি। এমবাপেকে সারাক্ষণ আটকে রাখল বায়ার্নের রক্ষণ। ফলে মেসি একা হয়ে গেলেন। তিনিও গোলের মুখ খুলতে পারলেন না।

আরও পড়ুন;

স্বীকৃতি না দেওয়া কন্যাকে সম্পত্তি দিয়ে গেলেন পেলে

চলতি মৌসুমে আর নেইমারকে পাচ্ছেনা পিএসজি

খেলার মাঠেই ফুটবলারের মৃত্যু

সর্বশেষ পাওয়া সংবাদ