শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

স্বীকৃতি না দেওয়া কন্যাকে সম্পত্তি দিয়ে গেলেন পেলে

স্পোর্টস ডেস্ক : গত বছর ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে গিয়েছেন পেলে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। সম্পত্তির জন্য ফের একবার খবরের শিরোনামে চলে এসেছেন ‘ফুটবল সম্রাট’। শোনা যাচ্ছে, ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলের সম্পত্তির কিছু অংশ পাবেন তাঁর এক কন্যাসন্তন। যাঁকে পেলে কখনওই স্বীকৃতি দেননি!

এমনকি পেলের মোট সম্পত্তির তিরিশ শতাংশ পাবেন পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি। তাঁর উইলে তেমনটাই লেখা রয়েছে বলে জানিয়েছেন পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকির আইনজীবী লুইজ কিগনেল।

সেই আইনজীবী সংবাদসংস্থা এএফপি-কে আরও জানিয়েছেন, পেলে যে উইল করেছেন, সেখানে আরও এক মহিলার নাম থাকতে পারে। তিনি পেলের মেয়ে। জীবিত অবস্থায় সেই মেয়েকেই স্বীকৃতি দেওয়া হয়নি।

পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি পাবেন একটি প্রাসাদোপম বাড়ি। সাও পাওলোর গুয়ারুজায় সমুদ্র তটের কাছে অবস্থিত এই বাড়িটি। পেলে ও তাঁর স্ত্রী থাকতেন এই বাড়িতে। পেলে উইলে এই বাড়িটিই দিয়ে গিয়েছেন স্ত্রীকে।

পেলের সম্পত্তির বাকি ৭০ শতাংশ পাবেন ফুটবল-সম্রাটের বাকি সন্তানরাও। তাঁদের মধ্যে সেই মেয়েও রয়েছে। আইনজীবী কিগনেল সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, “পেলে আর একজন কন্যাসন্তানের ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। তাঁর ডিএনএ পরীক্ষা করা হবে। এই ডিএনএ পরীক্ষার উপরে নির্ভর করে রয়েছে সেই সন্তানের পরিচিতি।”

সর্বশেষ পাওয়া সংবাদ