শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ পাঠালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বিমান বোঝাই ত্রানসামগ্রী পাঠালেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ভুমিকম্পে এখনো পর্যন্ত ৫০ হাজারেরও বেশী মরদেহ উদ্ধার করা হয়েছে। যা মর্মান্তিকভাবে প্রভাবিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবল তারকাকে।

দুই দেশে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বিমান বোঝাই ত্রান সামগ্রী প্রেরন করেন রোনাল্ডো। যার মধ্যে রয়েছে তাবু, খাদ্য সামগ্রী, বালিশ, কম্বল, বিছানা, শিশু খাদ্য, দুধ ও ঔষধ সামগ্রী। মানবিক এই সামগ্রী তুরস্ক ও সিরিয়ায় ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এটাই প্রথম নয়, এর আগেও মানবিক সহায়তা এগিয়ে আসতে দেখা গেছে পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকাকে। শিশুদের মস্তিস্কের অস্ত্রোপচারের জন্য তিনি দান করেছিলেন ৮৩ হাজার মার্কিন ডলার। নিজ দেশ পর্তুগালের একটি ক্যান্সার হাসাপাতালের তহবিলে দিয়েছিলেন ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার।

সেভ দ্য চিল্ড্রেন, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা এই ফরোয়ার্ড বিশ্বব্যাপী করোনা ভাইরসের ব্যাপক সংক্রমনের সময় পুর্তগীজ হাসপাতালগুলোতে দান করেছিলেন এক মিলিয়ন ইউরো।

সর্বশেষ পাওয়া সংবাদ