শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

শেষ ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : অপরবির্তিত দল নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে শেষে এমন ঘোষণা দিয়েছে বিসিবি।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন সন্ধ্যায় দলে সুযোগ পান শামীম। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন ২২ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার।

ইংল্যান্ডের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা পায় বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৩ উইকেটে ও দ্বিতীয় ম্যাচ ১৩২ রানে হারে টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ৬ মার্চ চট্টগ্রামের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরি, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন:

অবসরের ইঙ্গিত দিলেন আশরাফুল!

নিজ জন্মভূমিতেই হত্যার হুমকি পেলেন মেসি

৭ বছর পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ