শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

টি-টোয়েন্টিতে ১০ রানে অল আউট করে ২ বলেই ম্যাচ জয়ের রেকর্ড

স্পোর্টস ডেস্ক: না এটা কোনও পাড়ার ক্রিকেটের ঘটনা নয়। একেবারে আন্তর্জাতিক ক্রিকেটে এমন অবাক কাণ্ড সবার সামনে এল। বিপক্ষকে মাত্র ১০ রানে অল আউট করে, মাত্র দুই বলে জয় ছিনিয়ে নিল একটি দল। কপালে চোখ তুলে দেওয়া এমন ঘটনা, স্পেন ও আইল অফ ম্যানের মধ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ঘটেছে।

স্পেন সফরে এসেছে আইল অফ ম্যান নামক ইংল্যান্ডের অধীনে থাকা দ্বীপপুঞ্জ। ষষ্ঠ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় স্পেন। তিন বোলারের দাপটে ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অল আউট হয়ে যায় আইল অফ ম্যান। মোহাম্মদ কামরান ৪ রানে ৪, আতিফ মেহমুদ ৬ রানে ৪ ও লর্ন বার্নস কোনও রান না দিয়ে ২ উইকেট নিয়েছেন।

একটা গোটা দল অলআউট হয়ে গেল মাত্র ১০ রানে!টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন রেকর্ড আর নেই। স্পেনের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছে আইল অফ ম্যান।

টি-টোয়েন্টির ইতিহাসে এতদিন পর্যন্ত সব থেকে কম রানের রেকর্ড ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা মাত্র ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে। এবার সেই রেকর্ড ভেঙে দিল আইল অফ ম্যান।

জবাবে মাত্র ১১ রান চেজ করতে নেমে স্পেন মাত্র দুটি বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝি জায়গায় অবস্থিত আইল অফ ম্যান। তারা আইসিসি-র মান্যতা পায় ২০০৪ সালে। এরপর ২০১৭ সালে এই ছোট্ট দেশটি আইসিসি-র সদস্যপদ পায়। এরইমধ্যে লজ্জার রেকর্ড গড়ল এই দেশটি।

আরও পড়ুন:

ফিফার বর্ষসেরা খেলোয়াড় মেসি

সর্বশেষ পাওয়া সংবাদ