শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

মেসি কোন ক্লাবে যাচ্ছেন? জানালেন অ্যাগুয়েরো

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি এরপরে কোন ক্লাবের হয়ে খেলবেন? পিএসজিতে কি দেখা যাবে তাঁকে? নাকি বার্সেলোনায় ফিরবেন? মেজর লিগ সকারে আবার দেখা যাবে না তো মেসিকে? বিশ্বজুড়ে মেসিকে নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। আর্জেন্টাইন তারকা নিজের ভবিষ্যৎ কোনও মন্তব্য করেননি। কিন্তু মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো সত্যিটা জানিয়ে দিয়েছেন এক সাক্ষাৎকারে।

মেসির পরবর্তী ঠিকানা কোথায়? কী বললেন আগুয়েরো? প্রাক্তন আর্জেন্টাইন জানিয়েছেন মেসি তাঁর দেশের ক্লাবে ফেরার ভাবনাচিন্তা করছেন। আর সেই ক্লাবের নাম নিউয়েল ওল্ড বয়েজ। আগুয়েরো বলেছেন, ‘নিউয়েলে ফেরার ভাবনাচিন্তা করছে মেসি।’

অন্য আর্জেন্টাইন প্রাক্তন ম্যাক্সি রডরিগেজ অবশ্য বিষয়টা লঘু করার চেষ্টা করেন। মজা করে, রসিকতা করে মেসির নিউয়েল ওল্ড বয়েজে ফেরার ব্যাপারটা ধামাচাপা দিতে চান রডরিগেজ। ম্যাক্সি রডরিগেজ বলেন, ‘কুন ইজ কুন। ও শান্ত থাকতে পারে না।’

২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। কাতালান ক্লাব থেকে প্যারিস সাঁ জাঁ-য় আসেন তিনি। তবে আগুয়েরো যতই বলুন মেসি নিউয়েল বয়েজে ফেরার চিন্তাভাবনা করছেন, আর্জেন্টাইন তারকাকে নিয়ে জল্পনা জোরালো হচ্ছে। বার্সেলোনার পাশাপাশি ইন্টার মায়ামির সঙ্গেও নাম জড়াচ্ছে মেসির। তবে আর্জেন্টাইন মহাতারকা শেষপর্যন্ত কোন ক্লাবে সই করেন, সেটাই দেখার।

আরও পড়ুন:

বাংলাদেশ সিরিজে ইংল্যান্ড দলে জ্যাকস

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রামোস

সর্বশেষ পাওয়া সংবাদ