শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল ঢাকায়

স্পোর্টস ডেস্ক : তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ ক্রিকেটাররা।

বিমান বন্দরে তাদের অভ্যর্থনা জানায় বিসিবি কর্মকর্তারা। সেখান থেকে টিম বাসে করে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করে সফরকারী দলের সদস্যরা।

আগামী ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। একই ভেন্যুতে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ৬ মার্চ সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ওয়ানডে শেষে ৯ মার্চ চট্টগ্রামের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি শুরু করবে বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজের বাকী ম্যাচ দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়য়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ।

বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন জশ বাটলার। দলে রয়েছেন অভিজ্ঞ মঈন আলিসহ ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড। এ ছাড়া রয়েছেন পেসার জোফরা আর্চারও।

সর্বশেষ পাওয়া সংবাদ