শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ঘানার ফুটবলার আতসুর লাশ উদ্ধার

স্পোর্টস ডেস্ক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন ঘানা ও চেলসির সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। এই ঘটনার একদিন পর আতসুকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে গুঞ্জন উঠেছিল।

ঘানার রাষ্ট্রদূতসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সব গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত গুঞ্জনটিকে মিথ্যা প্রমাণ করে দেশটির স্থানীয় গণমাধ্যম শনিবার (১৮ ফেব্রুয়ারি) আতসুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

‘বেন স্পোর্টস ও নিউজ স্ট্রেট টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তুর্কি সুপার লিগের ক্লাব হাতাইস্পোরে মিডফিল্ডার হিসেবে খেলতেন আতসু।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) আতসুর ম্যানেজার মুরাত উজুনমেহমেত বার্তা সংস্থা ডিএইচএকে বলেছেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ধ্বংসস্তূপের নিচে তার মৃতদেহ পাওয়া গেছে। তার জিনিসপত্র এখন সরানো হচ্ছে। তার ফোনও পাওয়া গেছে।

গত ৬ ফেব্রুয়ারি সকালে শক্তিশালি ৭.৮ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। ওই ঘটনার উভয় দেশে এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার মানুষ মারা গেছেন।

ঘানার হয়ে ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬৫ ম্যাচে মাঠে নেমে ১০ গোল করেছিলেন ৩১ বছর বয়সী আতসু। ক্লাব ক্যারিয়ারে ২০১৭ সালে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেন তিনি।

তবে এর আগে চার মৌসুম চেলসিতে কাটান তিনি। গত সেপ্টেম্বরে তুর্কি সুপার লিগ দল হাতাইস্পোরে যোগ দেন আতসু। কিন্তু মৌসুমের মাঝপথেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই মিডফিল্ডার।

সর্বশেষ পাওয়া সংবাদ