শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিপিএল ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০, সর্বোচ্চ ২০০০ টাকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে টিকিটের সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা নির্ধারন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শিরোপা নির্ধারনী ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা। অন্তত ৩শ টাকা খরচ করলেই বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট কে পড়বে সেটি মাঠে বসেই দেখতে পারবে ক্রিকেটপ্রেমিরা।

টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা। সর্বোচ্চ মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৮০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৪০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারন করা হয়েছে।

আজ থেকে ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট টিকিট কাউন্টারে।

ফাইনাল খেলার আগে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ব্যান্ড শিল্পী জেমসসহ বেশ কয়েকজন তারকারা কনসার্টে পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে। ফাইনাল ম্যাচের টিকিট দিয়েই কনসার্ট উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

আগামীকাল ১৬ ফেব্রুয়ারি ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট। প্রথম কোয়ালিফাইয়ারে সিলেটকে ৪ উইকেটে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।

সর্বশেষ পাওয়া সংবাদ