শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

রেকর্ড গড়ে স্বর্ণ জিতে ইমরানুরের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। বাংলাদেশের এই দ্রুততম মানব প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার (১১ ফেব্রুয়ারি) ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে নিজের ক্যারিয়ারের সেরা টাইমিংয়ের রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০২৩ কাজাকিস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আজ সকালে ৬০ মিটার স্প্রিন্টের প্রতিযোগিতায় মাঠে নামেন ইমরান। ২য় হিটে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের এই দ্রুততম মানব।

যদিও এই স্প্রিন্টারের ব্যক্তিগত সেরা টাইমিং ছিল আরও ভালো। বেলগ্রেডে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে ৬.৬৪ টাইমিং করেছিলেন তিনি। সেমিফাইনালে নিজের সেই রেকর্ড ভেঙে ৬.৬১ সেকেন্ড টাইমিং নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফাইনালে জায়গা করে নেন।

৬০ মিটার স্প্রিন্টের ফাইনাল ছিল বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে। আস্তানার সেই ফাইনালে ইমরান নিজেকে ছাড়িয়ে গেলেন আরেকবার। নিজের ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে হংকং এবং জাপানের প্রতিযোগিদের পেছনে ফেলে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের স্বর্ণই জিতে নিলেন ইমরান।

আস্তানা থেকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু জানান, ‘ইমরান ৬.৫৯ টাইমিং নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। এটা বাংলাদেশের জন্য ইতিহাস।

ইমরানের এই সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্রীড়া প্রতিমন্ত্রী, অলিম্পিক ফেডারেশনের মহাসচিব, অ্যাথলেটিকস ফেডারেশনের পরিবার দোয়া করায় ধন্যবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন:

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি-এমবাপ্পে-বেনজেমা

আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি বরিশাল-রংপুর

সর্বশেষ পাওয়া সংবাদ