শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আইএলটিতে বেল্টের রেসে কারা এগিয়ে

স্পোর্টস ডেস্ক : শেষের দেরগোড়ায় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) প্রথম আসর। দুদিন বাদে ফাইনাল। এর মধ্যে লাল-সবুজসহ ৫ রঙের বেল্টের জন্য এখন পর্যন্ত কারা দাবীদার তাদের নিয়ে শুরু হয়েছে আলোচনা।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক সবুজ বেল্ট, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাদা বেল্ট, মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার লাল বেল্ট, মোস্ট ভ্যালুয়েবল আরব আমিরাতের ক্রিকেটার ও চ্যাম্পিয়ন টিমের মালিক পাবেন কালো বেল্ট।

এর মধ্যে ৩৬৮ রান নিয়ে সবুজ বেল্টের রেসে এগিয়ে আছেন ডেজার্ট ভাইপার্সের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। তিনি ১১ ম্যাচে ৪৬৮ রান করেছেন। তার পরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দুবাই ক্যাপিটালসের রভম্যান পাওয়েল। তার রান ৩৫০।

সাদা বেল্ট নিয়ে লড়াই হতে পারে তিনজনের মধ্যে। ১৭ ও ১৬ উইকেট নিয়ে দৌড়ে এগিয়ে গালফ জায়ান্টসের ক্রিস জর্দান ও ডবিড ভিসা। আর ১৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন ডেজার্ট ভাইপার্সের হাসারাঙ্গা ডি সিলভা।

টুর্নামেন্টের ভ্যালুয়েবল ক্রিকেটার হওয়ার দৌড়েও আছেন হেলস। আর আমিরাতের ভ্যালুয়েবল ক্রিকেটার হওয়ার দৌড়ে দেশটি অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। পরিস্থিতি অনুযায়ী কার্যকরী ইনিংস/বোলিংয়ের উপর ভিত্তি পয়েন্টের মাধ্যমে ভ্যালুয়েবল ক্রিকেটার নির্ধারণ করা হবে।

আরও পড়ুন:

৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভূমিকম্পে প্রাণ হারালেন গোলকিপার ইউপ তুরকাসলান

সর্বশেষ পাওয়া সংবাদ